spot_img

১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

তরুণ লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্ষসেরা লেখক যারা

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২২-২৩ কার্যবর্ষের বর্ষসেরা লেখক হয়েছেন জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী রাশেদুজ্জামান রাশেদ, রাজশাহী কলেজের শিক্ষার্থী শাকিবুল হাসান ও চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রায়হান উদ্দিন।

গতকাল ৭ আগস্ট (সোমবার) রাত ৮ টায় অনলাইন জুম মিটিং এ বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সমাপনী ও বর্ষসেরা পুরস্কার ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আজহার মাহমুদ এবং সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইসরাত জাহান।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের প্রতিষ্ঠা জাহানুর ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি নেজাম উদ্দিন, সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসরাফিল আলম রাফিল, কেন্দ্রীয় সভাপতি মাহদী হাসান মজুমদার ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ প্রমূখ।

উল্লেখ্য, সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

সারাদেশে কলেজে এই সংগঠনের কার্যক্রম চলমান রয়েছে। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ সংগঠনটি লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss