spot_img

১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বরগুনা জেলার ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ঝড়ের কবলে পড়ে ১১ জন জেলেসহ উল্টে যায় আব্দুর রাজ্জাকের মালিকানাধীন ‘আল্লাহর দান’ নামের একটি ট্রলার। এ ঘটনায় আটজনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন তিন জেলে।

মৃতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকার হোচেন আলীর ছেলে ইব্রাহিম (২৮), তোতা মিয়ার ছেলে মনির (২২) ও বাদুরতলা এলাকার আব্দুল কুদ্দুস মুন্সির ছেলে সরোয়ার (২৫)।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সহ-সভাপতি আবুল হোসেন ফরাজী জানান, ঘটনার পরপরই ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে নিখোঁজদের পরিবারের সদস্যদের নিয়ে তিন জেলেকে উদ্ধারে ট্রলার পাঠানো হয়। তারাই ওই তিনজনের মরদেহ উদ্ধার করেন। তবে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

কোস্টগার্ডের দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার জানান, তিনজন জেলে নিখোঁজের বিষয়ে জানলেও মরদেহ উদ্ধারের তথ্য এখনো তারা পাননি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss