spot_img

৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

১২ কেজি এলপিজির দাম কমল ১৯ টাকা

১২ কেজি এলপিজির দাম ১৯ টাকা কমিয়ে ১৪৩১ টাকা ও অটোগ্যাস প্রতি লিটার ৮৪ পয়সা কমিয়ে ৬৫.৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ (৪ মে) সন্ধ্যা ৬ টা থেকে কার্যকর হয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (৪ মে) বিকেলে সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা দেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ।

আন্তর্জাতিক দর কমে যাওয়ায় পাশাপাশি ডলারের দর কিছুটা কমে যাওয়ায় কমেছে এলপি গ্যাসের দাম। আমদানি পর্যায়ে টন প্রতি গড়ে ১১.৫০ ডলার দাম কমেছে। একই সঙ্গে ডলারের ভারিত গড় মূল্য কমেছে ২ পয়সা, আগের মাসে ডলারের দাম ছিল ১২৩.০৩ পয়সা, যা বিদায়ী এপ্রিলে পড়েছে ১২৩.০১ টাকা।

আমদানি নির্ভর এলপিজিতে ২০২১ সালের ১২ এপ্রিলে প্রথম দর ঘোষণা হয়। ওই আদেশে বলা হয় সৌদির দর উঠা-নামা করলে ভিত্তিমূল্য উঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতিমাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি। তবে অভিযোগ রয়েছে কখনই বিইআরসি নির্ধারিত দরে বাজারে এলপি গ্যাস পাওয়া যায় না।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সৈয়দা সুলতানা রাজিয়া, মো. মিজানুর রহমান, মো. আব্দুর রাজ্জাক, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহিদ সারওয়ার।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss