spot_img

৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

৩৬ দিন পর চুয়েটে শুরু আংশিক ক্লাস

দীর্ঘ ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে আংশিকভাবে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে ফিরেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। গতকাল বুধবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ক্লাস শুরুর মাধ্যমে এই পাঠদান শুরু হলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল বেশ কম।

চুয়েটের মোট ১২টি বিভাগের মধ্যে কেবল নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগেই ক্লাস হয়েছে, বাকি ১১টি বিভাগে পাঠদান বন্ধ ছিল। বিভাগীয় প্রধান ফৌজিয়া গুলশানা রশিদ লোপা জানান, ২১, ২২ ও ২৩তম ব্যাচের ক্লাস অনুষ্ঠিত হলেও উপস্থিতি কম ছিল। তবে আগামীকালের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাসে ফিরবেন বলে আশা করছেন তিনি।

এদিকে, শ্রেণিকক্ষে ফিরলেও সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমের পুনর্বহাল ও নতুন বিতর্কিত উপাচার্যের নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা স্পষ্ট করেছেন শিক্ষার্থীরা। তাঁদের বক্তব্য, ক্লাসের পাশাপাশি আন্দোলনও সমানতালে চলবে।

আরও পড়ুন: নতুন উপাচার্যকে ভেতরে রেখেই চুয়েটের ভিসি ভবনে তালা

বিশ্ববিদ্যালয়ের এই সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ছয় সদস্যের একটি প্রতিনিধিদল চুয়েট ক্যাম্পাসে পৌঁছে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে পৃথক বৈঠক করেছে। উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর নতুন উপাচার্য নিয়োগের পর থেকেই শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছিলেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss