spot_img

১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন নির্বাচন

সম্মিলিত পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের নির্বাচন উপলক্ষে সম্মিলিত পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২২ মার্চ) সন্ধ্যায় হোটেল আগ্রাবাদে এ সভা অনুষ্ঠিত হয়।

এসোসিয়েশনের হারানো গৌরব ফিরিয়ে আনার অঙ্গীকার সামনে রেখে ১১ দফা ইশতেহার ঘোষণা করেন সম্মিলিত পরিষদের প্যানেল লিডার সৈয়দ মোহাম্মদ আরিফ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীণ শিপিং ব্যক্তিত্ব আতাউল করিম চৌধুরী, পরিষদের আহ্বায়ক মোহাম্মদ ওসমান গনি চৌধুরী, মোহাম্মদী শিপিংয়ের পরিচালক কাজি এম ডি নাইম, লিটমন্ড শিপিংয়ের পরিচালক মো. বেলায়েত হোসেন প্রমুখ।

সম্মিলিত পরিষদের প্যানেল লিডার সৈয়দ মোহাম্মদ আরিফ বলেন, দীর্ঘ ১৭ বছর পর উৎসব মুখর পরিবেশে এই সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন না হওয়ায় সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের সভায় এসোসিয়েশনের নেতৃত্ব নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। সাধারণ সদস্যদের স্বার্থ রক্ষায় এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে মোহাম্মদী শিপিংয়ের পরিচালক কাজি এম ডি আবু নাইম বলেন, অতীতে আমরা দেখেছি–বন্দর ও কাস্টমসসহ বিভিন্ন সংস্থায় অনেকে নিজেদের স্বার্থ উদ্ধারে ব্যস্ত ছিলো। এর বড় প্রমাণ হলো গভীর সাগরে পাইলটিং দায়িত্ব পাঁচ প্রতিষ্ঠান কর্তৃক বাগিয়ে নেয়া। অগ্রাধিকার ভিত্তিতে নিজেদের জাহাজ ভিড়ানোর জন্য তদবির। এরা কারা তা সাধারণ সদস্যরা সবাই জানেন। সাধারণ সদস্যদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যারা যুক্ত তাদেরকে হঠাতে হলে সম্মিলিত পরিষদের বিকল্প নেই।

আরো পড়ুনঃ পেছাল চট্টগ্রামের বইমেলা, উদ্বোধন হবে ২৯ মার্চ

পরিষদের নির্বাচনী ইশতেহারে রয়েছে ঐকমত্যের ভিত্তিতে সবাইকে নিয়ে কাজ করা, সাবকমিটিগুলোকে কার্যকর করার জন্য কন্টেইনার, বাল্ক, ট্যাংকার ইত্যাদির জন্য অভিজ্ঞদের নিয়ে কমিটি গঠন, প্রতি তিন মাস অন্তর সব সদস্যদের নিয়ে সভা করে সমস্যার সমাধানে কার্যকরী ভূমিকা রাখা, সদস্যদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা ইত্যাদি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss