spot_img

৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মৃত্যুহীন দিনে চট্টগ্রামে আরও ২৬৯ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায় নি। একই সময়ে ২৬৯ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২৪৩ জন নগরীর ও ২৬ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮ হাজার ২৯২ জনে।

বুধবার (২৪ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ছয়টি ল্যাবে ২৩৯৭ জনের নমুনা পরীক্ষা হয়। এদের মধ্যে ২৬৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ৩৮৩ জন। এর মধ্যে ২৮১ জন নগরীর ও ১০২ জন বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ১৩৬৯ জনের নমুনা পরীক্ষা করে ৫৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৫২৩ জনের নমুনা পরীক্ষায় ৮২ জন, ভেটেরিনারীতে ২২ জনের নমুনা পরীক্ষা করে ২ জন, শেভরণে ৩২১ জনের নমুনা পরীক্ষা করে ৬৮ জন, ইমপেরিয়ালে ১১৬ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জন এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩১ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

আরো পড়ুন: কার সাজা খাটে কে

একইসময়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৫ জনের নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনার জীবাণু পাওয়া যায় নি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss