spot_img

১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে করোনায় আরও ৩ জনের মৃত্যু

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১৯ জনের দেহে। এদের মধ্যে নগরের ৬২ জন এবং উপজেলার ৫৭ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৪ হাজার ৪৫৪ জনে।

বৃহস্পতিবার (১০ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আরও জানা যায়, গতকাল বুধবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৭টি ল্যাবে ৮১৫ জনের নমুনা পরীক্ষা হয়। এদের মধ্যে ১১৯ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫৪ জনের নমুনা পরীক্ষায় ৫২ জন, বালাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩০৯ জনের নমুনা পরীক্ষায় ১৪ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৮৩ জনের নমুনা পরীক্ষায় ১৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১২১ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৮ জনের নমুনা পরীক্ষায় ৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৯ জনের নমুনা পরীক্ষায় ৫ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৮ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের শরীরে করোনাভাইরাস জীবাণু পাওয়া গেছে।

আরো পড়ুন: ৫০ উপজেলায় ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

একই সময়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৩ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss