spot_img

১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে করোনায় ৩ জনের মৃত্যু

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ৬৭৪।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২১৬ জনের দেহে। এদের মধ্যে নগরের ১৩৯ জন এবং উপজেলার ৭৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৭ হাজার ৩৭০ জনে।

শনিবার (২৬ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

আরও জানা যায়, গতকাল শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৮টি ল্যাবে ১ হাজার ৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২১৬ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৪ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪০৬ জনের নমুনা পরীক্ষায় ৬৭ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৮৯ জনের নমুনা পরীক্ষায় ২৩ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১০৩ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের শরীরে করোনার জীবাণু ধরা পড়েছে।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০৮ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১১৫ জনের নমুনা পরীক্ষা করে ১০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩২ জনের নমুনা পরীক্ষা করে ১০ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ৯ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

আরো পড়ুন: সোমবার থেকে দেশজুড়ে কঠোর লকডাউন

তবে এদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল), পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এপিক হেলথ কেয়ার ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়নি। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৯১ জনের নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনাভাইরাস পাওয়া যায় নি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss