spot_img

৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: চট্টগ্রামে একদিনে প্রায় ১ হাজার শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯৮৯ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ সাত হাজার ৪৪৬ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৪১ জনে।

বুধবার (১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ১৯২ জনের নমুনা পরীক্ষায় ৯৮৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩০ দশমিক ৯৮ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ৮২৯ জন নগরের ও ১৬০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৪ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১০৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৪৩ জন, অ্যান্টিজেন টেস্টে ১৯৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৫ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৭৯ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫১ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৩৭ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২৬ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ১৫৯ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৩২ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ২৯ জন ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ১৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss