spot_img

৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আজও চট্টগ্রামে ভারী বর্ষণের আভাস

আজও চট্টগ্রামে হালকা থেকে ভারী বৃষ্টির আভাস রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রামসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের উপর সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বেশির ভাগ স্থানে বৃষ্টি হচ্ছে। আজ বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সাথে প্রবল বজ্রপাতের আভাস রয়েছে। পরবর্তী ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সর্বোচ্চ ১৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য এক নম্বর নৌ সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

চট্টগ্রামে বাতাসের দিক ও গতিবেগ ছিল: দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক হতে ঘণ্টায় ১২-১৮ কি.মি বেগে যা অস্থায়ীভাবে দমকা হাওয়া আকারে ৩০-৪০ কি.মি বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

গতকাল চট্টগ্রামের তাপমাত্রা : গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সে. এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি সে.।

আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত : আজকের সূর্যোদয় ভোর ৫টা ৯ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে।

জোয়ার-ভাটা: কর্ণফুলী নদীতে প্রথম জোয়ার শুরু হয় রাত ১২টা ২৯ মিনিটে এবং প্রথম ভাটা শুরু হবে আজ সকাল ৬টা ৩২ মিনিটে। দ্বিতীয় জোয়ার শুরু হবে বেলা ১২টা ৫১ মিনিট এবং দ্বিতীয় ভাটা শুরু হবে সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে।

 

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss