spot_img

২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সুতা বেঁধে ছিনতাই চেষ্টা, আহত বাইক আরোহী

চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এলোপাতাড়ি সুতা বেঁধে ছিনতাইয়ে সক্রিয় একটি চক্র। শনিবার বিকেল সাড়ে তিনটার সময় এই সুতা গলায় আটকে দুর্ঘটনায় আহত হয়েছেন সুজন তঙ্গচংঙ্গ্যা (২৬) নামের এক বাইক আরোহী। তার বাড়ি রাঙামাটির বিলাইছড়ি এলাকায়।

তিনি জানান, বিকেল সাড়ে তিনটার সময় এলিভেটেড এক্সপ্রেসওয়ের দেওয়ানহাট দিয়ে উঠে কিছুদূর গেলে আগ্রাবাদের মাঝামাঝি স্থানে সুতার সাথে গলা আটকে এই দুর্ঘটনা ঘটে। আমার বাইকে আরও একজন ছিলেন। তবে আমি হাতে পায়ে বেশি ব্যথা পেয়েছি পরে একটি ফার্মেসি থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছি।

ঘটনার পর ১৬ থেকে ১৭ বছরের দুই কিশোরকে ঘটনাস্থলের পাশে দেখা গেছে। তবে পেছন থেকে আরো কিছু বাইক আসায় তারা দ্রুত সরে যায়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss