spot_img

১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার আসামি এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৫ জানুয়ারি) রাতে নগরীর চান্দগাঁও থানার উত্তর চান্দগাঁও শংকর দেওয়ানজীরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. এরশাদ আলমের (৪০) বাড়ি উত্তর চান্দগাঁও এলাকায়। চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হক এসরালের ঘনিষ্ঠ সহযোগী এরশাদ স্থানীয় যুবলীগ নেতা।

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় এরশাদ চান্দগাঁওয়ের বিভিন্ন এলাকায় তাদের ওপর হামলায় জড়িত ছিলেন। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গত বছরের ২০ সেপ্টেম্বর চান্দগাঁও থানায় করা একটি হত্যা মামলার আসামি এরশাদ। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss