spot_img

১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে ছাত্রলীগের ১০ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় নেভাল-২ থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল- সাব্বির হোসেন (২৩), মোহাম্মদ সাজিদ ইরফান (২০), কামরুল ইসলাম ওয়াসিম (১৯), সাজ্জাদ হোসেন মারুফ (২০), আবু বক্কর সিদ্দিক (২৩), মোহাম্মদ শাহিদ সাব্বির (২২) তন্ময় দাশ (২৩), নিলয় শীল (২৩), কৌশিক ধর (২২) ও সোলেমান আহমেদ (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিব সাত্তি। তিনি বলেন, গতকাল সন্ধ্যায় নেভাল-২ থেকে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss