spot_img

২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চুয়েট ছাত্রলীগের সভাপতি সাগরময় আচার্য গ্রেফতার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখা ছাত্রলীগের সভাপতি সাগরময় আচার্য (২২)কে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নগরীর জামাল খান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানার একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষিত ছাত্রলীগের চুয়েট শাখার সভাপতি সাগরময় আচার্যকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান চুয়েট শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss