spot_img

১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

৩১ মামলার আসামি শীর্ষ স’ন্ত্রাসী নুরু অ’স্ত্রসহ গ্রে’প্তার

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকা থেকে ৩১ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী নূরে আলম প্রকাশ নুরুকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি এলজি ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে আকবরশাহ থানাধীন ১ নম্বর ঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুজ্জামান।

তিনি জানান, গতকাল রাতে আকবরশাহ থানাধীন ১ নম্বর ঝিল এলাকা থেকে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী নূরে আলমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, পাহাড়কাটা, ডাকাতিসহ অস্ত্র আইনে ৩০টিরও বেশি মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss