spot_img

১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে মাদক ও যৌতুক মামলার ২ আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে মাদক ও যৌতুক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. ওয়াহিদুল আলম প্রকাশ বাবু চান্দগাঁও থানা এলাকার রাহাত্তরপুল পুরাতন চারতলা এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে ও মো. হাবেজ পাঠানিয়া গোদা এলাকার মো. শফি প্রকাশ শফিকের ছেলে।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় চান্দগাঁও থানাধীন সিএন্ডবি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দীন। তিনি জানান, সকালে মাদক মামলার আসামি ওয়াহিদুল আলম প্রকাশ বাবু ও যৌতুক মামলার আসামি মো. হাবেজকে গ্রেপ্তার করা হয়। তাদের আজ আদালতে পাঠানো হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss