spot_img

১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে আ. লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩৪ জন গ্রেপ্তার

গত ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

সোমবার (৩ মার্চ) রাত ১২টা থেকে মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টা পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাহামুদুল ইসলাম মুন্না (৩৫), মো.শাকিল (২৩), আবদুল হামিদ প্রকাশ রিপন (৩৬), সাকিব আলম প্রকাশ মিনহাজ উদ্দিন সাকিব (২০), মো.মোর্শেদ আলম (৩৫), মো. জুয়েল, মো.রিপন (৪৫), মো.নগেন (২০), মো. জসিম উদ্দিন (৪৩), আহমেদ (৪৪), মো. ওয়াহিদুল আলম প্রকাশ বাবু, মো.আরমান (৪০), মেহেদী হাসান আকাশ (২২), মো.আরিফুল ইসলাম প্রকাশ আরিফ (২৩), মো. ইদ্রিস (২৭), মো.অন্তর প্রকাশ মেহেদী হাসান হৃদয় (২১), সাদ্দাম হোসেন প্রকাশ আরাফাত হোসেন সাদ্দাম (৩৩), আবুল কালাম আজাদ (৫৮), মো.ইউনুছ ইসলাম প্রকাশ তারেক (২৫), দিদার (৪২), অনিক দাশ প্রকাশ নিঝুম (৩১), বেলাল প্রকাশ পানি বেলাল (৪২), মো. শাকিল (২৫), আব্দুস শুক্কুর প্রকাশ সুমন (৩০), মো. জনি (৩০), মো.সোহেল (২১), হাসান (২০), মো.সুমন (২৬), জুয়েল দাস (৩০), মো. রাব্বী (২৪), মো.রাসেল সর্দার (৩২) ও মোহাম্মদ আলী (৩০)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss