spot_img

১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে স্বচ্ছ বক্সে লটারির মাধ্যমে ৬৪ কর্মচারীকে বদলি

চট্টগ্রাম জেলার জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের এই তিনটি কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বদলির লটারি স্বছ বক্সে অনুষ্ঠিত হয়েছে।

আজ (৫ মার্চ )দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়।

লটারির অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।

এই লটারিতে যে কর্মচারীগণ ৩ বছরের অধিক একই শাখায় কাজ করছেন তাদের বদলি পদায়ন এর লটারি অনুষ্ঠিত হয় এবং মোট ৬৪ জন কর্মচারীর বদলি নির্ধারিত হয়। স্বচ্ছ বক্সে উন্মুক্ত লটারির মাধ্যমে কর্মচারীগণ নিজেরাই নিজেদের বদলি ভাগ্য নির্ধারণ করেন।

কর্মচারীগণ স্বতঃস্ফূর্তভাবে এই বদলি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন এবং অভূতপূর্ব এই উদ্যোগকে স্বাগত জানান। এই সভায় অতিরিক্ত জেলা প্রশাসকগণ ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss