spot_img

৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

কর্ণফুলীতে শ্যালিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুলাভাই আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় শ্যালিকাকে (১৬) ধর্ষণচেষ্টার অভিযোগে দুলাভাইকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শনিবার (৮ মার্চ) উপজেলার চরপাথরঘাটা  ইছানগর গ্রামে ঘটনাটি ঘটলেও সোমবার (১০ মার্চ) রাতে বিষয়টি জানাজানি হয়।

আটক মো. ওমর ফারুক (২৮) চরপাথরঘাটা সৈন্যারটেক এলাকার মো. নাছিরের ছেলে।
জানা যায়, শ্যালিকার পরিবার সম্প্রতি ইছানগর এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করে। এ সুযোগে ওমর ফারুক শ্যালিকাকে ধর্ষণচেষ্টা করে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা ওমর ফারুককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, অভিযুক্তকে আটক ও ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss