spot_img

২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাকিবুল ইসলাম প্রকাশ সাকিবকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার সাকিব চকবাজার থানাধীন হিরোমনি এলাকার মফিজুর রহমানের ছেলে।

সোমবার (২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় সিআরবি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় খুলশী থানার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাকিবুল ইসলাম প্রকাশ সাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে খুলশী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss