spot_img

২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

খুলশীতে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার হত্যা মামলার পলাতক আসামি মো. দেলোয়ার প্রকাশ বাবুলকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার দেলোয়ার প্রকাশ বাবুল কুমিল্লা জেলার দাউদকান্দি থানার রায়পুর বাজার এলাকার জহরুল হকের ছেলে।

বুধবার (২৫ জুন) রাত পৌনে ৯টায় ঝাউতলা ওয়ারলেস কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি দেলোয়ার প্রকাশ বাবুলকে ঝাউতলা ওয়ারলেস কলোনি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে খুলশী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss