spot_img

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বায়েজিদে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে ফাতেমা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে থানার রৌফাবাদ এলাকায় পাহাড়িকা হাউজিংয়ের এফজেড টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ওই গৃহবধূর স্বামীর নাম মো. সুমন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যা করা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss