spot_img

১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে চাঁদা না পেয়ে ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি, গুলিবিদ্ধ ১

চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও থানাধীন এলাকায় চাঁদা না পেয়ে ইউসুফ নামে এক ব্যবসায়ীর ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (১ আগস্ট) রাত ১১টায় উত্তর মোহরা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে একটি চক্র ইউসুফের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। ইউসুফ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার রাতে চার পাঁচজনের জনের একটি দল তার বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকে ইউসুফ ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি এলাকায় সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়েছে। তারা প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ঘটনার পর আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করি। ইউসুফের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কারা এই হামলার সঙ্গে জড়িত, তা শনাক্তে কাজ চলছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss