spot_img

১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

অনলাইন ডেস্ক

সর্বশেষ

চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

‘বিয়ের প্রলোভন দেখিয়ে’ কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। -খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর

নগরীর হালিশহর এলাকা থেকে বুধবার রাতে র‌্যাব তাকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানায় সোপার্দ করেছে।

গ্রেপ্তার আফতাব মজুমদার জয় চট্টগ্রাম মহানগর এনসিপি’র আহ্বায়ক কমিটির সদস্য। তিনি নগরীর খুলশী থানার ওয়ারল্যাস মুরগী ফার্ম এলাকার বাসিন্দা আবছারের ছেলে।

চান্দগাঁও থানার ওসি জসীম উদ্দিন বলেন, গত ১৯ জুলাই এক তরুণী জয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। এ মামলায় র‌্যাব তাকে গ্রেপ্তার করে রাতে থানায় সোপর্দ করে।

চট্টগ্রামের একটি বেসরকারি কলেজের ওই ছাত্রীর করা মামলায় বলা হয়, মাস তিনেক আগে ফেইসবুকের মাধ্যমে আফতাবের সঙ্গে তার পরিচয় হয়। যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

কলেজ ছাত্রীর অভিযোগ, গত ১৪ জুলাই বিয়ের করার কথা বলে তাকে বাসা থেকে বের করে আনেন জয়। আসামি চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় একটি আবাসিক হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়ের জন্য অনুরোধ করলে জয় তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

চট্টগ্রাম মহানগর এনসিপি’র মুখপাত্র রিদুয়ান হৃদয়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি আমরা শুনেছি। সেটি খতিয়ে দেখা হচ্ছে।

“তবে এ মামলায় কিছুটা প্রশ্ন থেকে যায়, গত ১৪ তারিখ ঘটনার দাবি করা হয়েছে, দুই-তিন দিনের মধ্যে মামলা… সবকিছু মিলে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss