spot_img

১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বায়েজিদে শেখ হাসিনার জন্মদিনে কেক কাটতে গিয়ে ৩ নারীসহ গ্রেপ্তার ৭

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন আবাসিক এলাকায় কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনকালে তিন নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

২৭ সেপ্টেম্বর (রোববার) রাত ১২টার দিকে অক্সিজেন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ারউদ্দিন।

আটকরা হলেন—আসিফ মাহমুদ (১৬), সুফিয়া বেগম (৫০), শারমিন আক্তার (৩০), শারমিন বেগম (২৭), মোহাম্মদ সানি (১৭), হাবিবুর রহমান (১৯), এবং নুরুল হাকিম রাব্বি (২৫)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আসিফ মাহমুদ ও সুফিয়া বেগমের ঠিকানা হাটহাজারীর বড়দীঘির পাড়-খিল্লাপাড়া এলাকায়। শারমিন আক্তারের বাড়ি ফটিকছড়ির সুন্দরপুরের তালুকদার বাড়ি এলাকায়। শারমিন বেগম নগরের অক্সিজেন-লোহারপোল এলাকায় বসবাস করেন। মোহাম্মদ সানির বাড়ি হাটহাজারীর ফতেহপুর এলাকায়। হাবিবুর রহমান বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকায় বসবাস করেন। নুরুল হাকিম রাব্বির বাড়ি রাউজানের নাদিমপুর এলাকায়; বর্তমানে তিনি বায়েজিদ এলাকার লোহারফুল এলাকায় বসবাস করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে নুরুল হাকিম রাব্বি এর আগে নগরের পাঁচলাইশ এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার একটি আয়োজনে অংশ নেন। পরে তিনি বায়েজিদ এলাকায় যান। সেখানে একটি বৃদ্ধাশ্রমে খাবার খাওয়াতে গেলে পুলিশ তাকে আটক করে বলে জানা গেছে।

পরে একই ঘটনায় আরও কয়েকজনকে আটক করা হয়। বর্তমানে সাতজনই বায়েজিদ বোস্তামী থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

চস/স

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss