spot_img

১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা বিপুল পরিমাণ কাঁচা তামাক আটক

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আমদানি করা ১০টি কনটেইনারে ১৫০ মেট্রিক টন কাঁচা তামাকের একটি বিশাল চালান আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (২৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাস্টমস গোয়েন্দা জানায়, গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানি লিমিটেডের বন্ড সুবিধায় আনা এই তামাক দিয়ে প্রায় ৪৯৪ কোটি টাকার সিগারেট উৎপাদন করা সম্ভব। প্রাথমিক পর্যালোচনায় দেখা যায়, প্রতি কেজি কাঁচা তামাকের ঘোষিত মূল্য মাত্র ১ দশমিক ৪৫ মার্কিন ডলার দেখানো হলেও, একই পণ্যের স্বাভাবিক শুল্কায়ন মূল্য ৫ দশমিক ১০ ডলার। এতে প্রায় ২১ কোটি ১২ লাখ টাকার রাজস্ব ফাঁকির ঝুঁকি রয়েছে।

সংস্থাটি জানিয়েছে, এই তামাক দিয়ে আনুমানিক ২১ কোটি ৪৩ লাখ শলাকা প্রিমিয়াম সিগারেট তৈরি করা যেত, যার বাজারমূল্য প্রায় ৪৩৯ কোটি টাকার বেশি। বন্ড সুবিধার অপব্যবহার রোধে এবং প্রকৃত ব্যবহার নিশ্চিত করতে এ বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss