spot_img

২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বাংলাদেশি যুবককে মিয়ানমারে গুলি করে হত্যা

মিয়ানমারের অভ্যন্তরে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করার খবর পাওয়া গেছে। রবিবার (১২ মে) সকালে ৯টায় নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৮ নম্বর সীমান্ত পিলারের ওপারে মিয়ানমারের ছেলির ঢালা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম (২৮) উপজেলার সদর ইউপির ৯ নম্বর ওয়ার্ড বামহাতির ছড়া গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে।

স্থানীয়রা জানান, আজ সকালে প্রতিদিনের মতো মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির জন্য খাদ্যসামগ্রী নিয়ে সীমান্তের ৪৮ নম্বর পিলারের ওপারে মিয়ানমারের প্রায় দুই কিলোমিটার ভেতরে প্রবেশ করেন আবুল কালাম। খাদ্যসামগ্রী বুঝে দিয়ে ফেরার পথে আরাকান আর্মির এক সদস্যের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই সদস্য তাকে গুলি করে। এতে ঘটনাস্থলে মারা যান আবুল কালাম।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার শামশুল আলম। তিনি বলেন, আমার ওয়ার্ডের বামহাতির ছড়া এলাকার এক যুবককে মিয়ানমারের অভ্যন্তরে গুলি করে হত্যা করা হয়েছে বলে জেনেছি। তার লাশ দেশে ফেরত আনার চেষ্টা চলছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss