spot_img

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ট্রাক চালকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিক (৫৫) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুন) সকাল ৬টায় পশ্চিম গোমদণ্ডী এলাকায় ট্রাকের মালামালের সাথে আটকে যাওয়া বৈদ্যুতিক তার সরিয়ে নিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রফিক রাউজানের চিকদাইর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত মো.মহিউদ্দিনের ছেলে।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাবরিনা বলেন, সকাল ৭টার দিকে রফিক নামে এক ট্রাক চালককে মৃত ঘোষণা করা হয়েছে। তাকে স্থানীয় লোকজন মৃত অবস্থায় হাসপাতালে এনেছেন। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের ওপরে থাকা বৈদ্যুতিক তারের সাথে ট্রাকের মালামাল আটকে গিয়েছিল। এ সময় ট্রাকচালক তা সরিয়ে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাক হেফাজতে নিয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss