spot_img

৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে আজ মেলেনি কোনো করোনা রোগী

টানা ১১ দিন পর চট্টগ্রামে আজ কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। তবে বিভাগে শনাক্ত হয়েছেন একজন। ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) হাসপাতালে নমুনা পরীক্ষায় এ ফলাফল পাওয়া গেছে।

আজ সোমবার (২০ এপ্রিল) রাতে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শাহরিয়ার কবির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিআইটিআইডি হাসপাতালে ল্যাবে আজ মোট ১২৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ আসে। তিনি ফেনীর সোনাগাজীর উত্তর চর চান্দিয়ার ৩৫ বছরের যুবক।

আরো পড়ুন: রাস্তায় আড্ডা, ৫০০ বার লিখতে হলো ‘আমি দুঃখিত’

প্রসঙ্গতঃ চট্টগ্রামে সর্বপ্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ৩ এপ্রিল। তিনি নগরীর দামপাড়া এক নম্বর গলির বাসিন্দা। এর দুইদিন পরেই ৫ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত ওই রোগীর ছেলের শনাক্ত হন। ৮ এপ্রিল তিনজন, ১০ এপ্রিল দুইজন, ১১ এপ্রিল দুইজন, ১২ এপ্রিল পাঁচজন ও ১৩ এপ্রিল দুইজন, ১৪ এপ্রিল ১১ জন, ১৫ এপ্রিল পাঁচজন, ১৬ এপ্রিল একজন, ১৭ এপ্রিল একজন ও ১৮ এপ্রিল একজন করোনা রোগী শনাক্ত হন। সর্বশেষ গতকাল রবিবার (১৯ এপ্রিল) চারজন করোনা রোগী শনাক্ত হন। এদের মধ্যে এখন পর্যন্ত এক শিশুসহ মোট পাঁচজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss