spot_img

১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

পটিয়ায় জমির বিরোধের জেরে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

চট্টগ্রামে পটিয়ায় জায়গা-জমির বিরোধের জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত মাহাবুব আলম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (২৯ মার্চ) রাত ৮টা ২০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মাহাবুব আলম উপজেলার ছনহরা ইউনিয়নের মধ্যম চাটারা গ্রামের হাজী এজাহার মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার মধ্যম চাটারা গ্রামের আবু সৈয়দ সওদাগরের দোকানের সামনে এই ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জেরে একই গ্রামের নুর মোহাম্মদ মাহাবুব আলমের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি লুঙ্গির কোচায় লুকিয়ে রাখা ধারালো ছুরি বের করে মাহাবুব আলমকে উপর্যুপরি আঘাত করেন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মাহাবুবকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনদিন পর তার মৃত্যু হয়।

পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুসুৎ যশ চাকমা জানান, ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি একই গ্রামের হাজী ছালেহ আহমদের ছেলে।

এ ঘটনায় নিহতের স্ত্রী তাহমিনা জান্নাত বাদী হয়ে ঘটনার দিনই পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি এখন হত্যাকাণ্ডে রূপ নেওয়ায় এতে দণ্ডবিধির ৩০২ ধারা সংযোজনের জন্য আদালতে আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss