spot_img

৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চিকিৎসকসহ চট্টগ্রামে শনাক্ত আরো ৩ করোনা রোগী

চট্টগ্রাম জেলায় চিকিৎসকসহ আরো তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৪৩ জনে। ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) হাসপাতালে নমুনা পরীক্ষায় এ ফলাফল পাওয়া গেছে।

আজ বুধবার (২২ এপ্রিল) রাতে স্বাস্থ্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এ তথ্য নিশ্চিত করেন এ তথ্য নিশ্চিত করেন।

আরো পড়ুন: ৫ মে পর্যন্ত বাড়ল সাধারণ ছুটি

তিনি বলেন, বিআইটিআইডি হাসপাতালে ল্যাবে আজ মোট ১৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চারজনের রিপোর্ট পজিটিভ আসে। শনাক্তকৃতদের মধ্যে ৪২ বছর বয়সী দুইজনের একজন চট্টগ্রাম নগরীর লালখান বাজার ও অপরজন বালুছড়া এবং ২৯ বয়সী এক চিকিৎসক জেলার ফটিকছড়ি উপজেলার বাসিন্দা। এছাড়া লক্ষ্মীপুরে ৩২ বছর বয়সী আরো একজন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গতঃ চট্টগ্রামে সর্বপ্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ৩ এপ্রিল। তিনি নগরীর দামপাড়া এক নম্বর গলির বাসিন্দা। এর দুইদিন পরেই ৫ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত ওই রোগীর ছেলের শনাক্ত হন। ৮ এপ্রিল তিনজন, ১০ এপ্রিল দুইজন, ১১ এপ্রিল দুইজন, ১২ এপ্রিল পাঁচজন ও ১৩ এপ্রিল দুইজন, ১৪ এপ্রিল ১১ জন, ১৫ এপ্রিল পাঁচজন, ১৬ এপ্রিল একজন, ১৭ এপ্রিল একজন, ১৮ এপ্রিল একজন ও ১৯ এপ্রিল চারজন করোনা রোগী শনাক্ত হন। সর্বশেষ গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) ১০ মাস বয়সী এক করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে এখন পর্যন্ত এক শিশুসহ মোট পাঁচজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss