spot_img

২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

টেকনাফে ১ কোটি ২০ লাখ টাকার ইয়াবাসহ ১জন আটক

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ সেপ্টেম্বর রাত ৯ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকায় একটি সন্দেহজনক সিএনজিতে তল্লাশি চালিয়ে সিএনজির ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ২৪ হাজার পিস ইয়াবাসহ ১ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা, সিএনজি ও আটককৃত পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss