spot_img

২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সীতাকুণ্ডে শরীরে আগুন দিয়ে নারীর আত্মহত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিজ শরীরে আগুন লাগিয়ে এক নারী আত্মহত্যা করেছে। শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফৌজদারহাট এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত নারীর বয়স আনুমানিক ৪৫। তবে তার নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট আব্দুল্লাঘাটা এলাকায় এক নারীর শরীর আগুনেে পুড়তে দেখে এলাকাবাসী ফৌজদারহাট পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে মৃত অবস্থায় লাশটি উদ্ধার করে চমেকে প্রেরণ করে।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. সোহেল রানা সাংবাদিকদের জানান, রাতে আনুমানিক ৪৫ বছর বয়সী এক নারী গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে বলে শুনে আমরা লাশটি উদ্ধার করে চমেকে পাঠিয়েছি। নিহত মহিলার নাম পরিচয় জানা যায়নি। তিনি কি কারণে এমন ঘটনা ঘটালেন তাও জানতে পারিনি। তবে আমরা নাম পরিচয় ও প্রকৃত ঘটনা জানতে তদন্ত শুরু করেছি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss