spot_img

২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সীতাকুণ্ডে গুদামের টিনশেডের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি গুদামে সংস্কার কাজ করার সময় টিনশেডের চালা ধসে পড়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া বক্তারপাড়া এলাকার ‘অল ট্রেড ইন্টারন্যাশনাল’ নামক একটি গুদামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নোয়াখালীর মো. ফারুক (৩২) এবং কুমিল্লার মো. জহির (৩৫)। তারা দুজনেই পেশায় ওয়ার্কশপ শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ৫-৬ জন শ্রমিক গুদামের টিনশেড চালা সংস্কারের জন্য ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। এসময় হঠাৎ চালার লোহার অ্যাঙ্গেল ভেঙে পড়লে ফারুক ও জহির নিচে চাপা পড়েন। সহকর্মীরা ক্রেন ব্যবহার করে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহগুলো বর্তমানে মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সীতাকুণ্ডের এই দুর্ঘটনা শিল্পাঞ্চলের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss