spot_img

২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বাঁশখালীতে চিকিৎসকের দরজায় অসুস্থ কাক

অসুস্থ হয়ে চিকিৎসকের কাছে মানুষের যাওয়ার ঘটনা চিরচেনা, কিন্তু এবার দেখা গেল এক বিরল দৃশ্য। নিজের চিকিৎসার জন্য খোদ হাসপাতালে হাজির হয়েছে একটি বন্য কাক। বুধবার (১৫ এপ্রিল) সকালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের বারান্দায় ঘটে এই বিস্ময়কর ঘটনা।

হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে একটি কাক বারান্দায় এসে অস্বাভাবিক আচরণ শুরু করে। চিকিৎসকদের দেখে সেটি ক্রমাগত ডাকতে ডাকতে কাছে এগিয়ে আসে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী ও ডা. জুলকারনাইন শাওন বুঝতে পারেন, পাখিটি আসলে সাহায্যের আবেদন জানাচ্ছে।

পরীক্ষা করে দেখা যায়, কাকটি মারাত্মক ‘পক্স’ রোগে আক্রান্ত; এর শরীরে অসংখ্য ক্ষত ও বিষফোঁড়ার মতো মাংসপিণ্ড। চিকিৎসকরা দ্রুত ড্রেসিং সম্পন্ন করে ব্যথানাশক ও অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন। অবাক করা বিষয় হলো, চিকিৎসার সময় সাধারণত বন্য পাখি ছটফট করলেও এই কাকটি ছিল সম্পূর্ণ শান্ত।

বর্তমানে কাকটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ছেড়ে দেওয়ার পর সেটি হাসপাতালের আশেপাশের গাছেই অবস্থান করছে এবং বিকেলে আবারও ওষুধ সেবনের জন্য ফিরে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হয়ে পড়েছে। প্রকৃতির অবলা প্রাণীর এমন বুদ্ধিমত্তা আর মানুষের প্রতি অগাধ বিশ্বাস উপস্থিত সবাইকে রীতিমতো স্তব্ধ করে দিয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss