spot_img

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

মিয়ানমারে পাচারকালে ৩৫৫ বস্তা সিমেন্টসহ আটক ৯

কক্সবাজারের সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে অবৈধভাবে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ ৯ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ মে ২০২৬ (শনিবার) বিকাল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় একটি ফিশিং বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা সেটিকে থামিয়ে তল্লাশি চালান।

তল্লাশিকালে বোটটি থেকে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৩৫৫ বস্তা সিমেন্ট জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা। এ সময় পাচার কাজে ব্যবহৃত বোটটি জব্দসহ ৯ জন পাচারকারীকে আটক করতে সক্ষম হয় কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। সমুদ্রপথে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ তৎপরতা রোধে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss