spot_img

৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

রাউজানে গরুচোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামের রাউজানে গরুচোর সন্দেহে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৫ মে) দুপুরে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্যাপুকুর পাড় এলাকার রুদ্রপল্লী সংলগ্ন মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার ভোরে গরুচোর সন্দেহে কয়েকজন মৌসুমি গরু ব্যবসায়ী ওই বৃদ্ধকে মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঘটনাস্থলে ফেলে চলে যান তারা।

ঘটনাস্থলের পাশের বাড়ির বাসিন্দা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, রাত চারটার দিকে লোকজনের চিৎকার-চেঁচামেচি শুনেছি। তবে ঘর থেকে বের হইনি। তার বাড়ির বাইরে থাকা সিসিটিভি ফুটেজ দেখলে জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে বলেও জানান তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া ঘটনাস্থল থেকে পিটিয়ে হত্যার বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এখনো নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন দেওয়ান জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের আটকে পুলিশের অভিযান চলছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss