spot_img

১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ফটিকছড়িতে মোটরসাইকেলে বাসের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু, বাসে আগুন

চট্টগ্রামের ফটিকছড়িতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাবা ও ছেলে। আজ সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাইন্দং আমতলী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় উত্তর পাইন্দং এলাকার বাসিন্দা মো. শাহজাহান এবং তাঁর ছেলে মো. আরিফ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি দ্রুতগামী যাত্রীবাহী বিআরটিসি বাস প্রথমে দুটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এর পরপরই বাসটি একটি মোটরসাইকেলকে সজোরে চাপা দিলে ঘটনাস্থলেই আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়।

এই নৃশংস ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে ওই মহাসড়কে সম্পূর্ণ যান চলাচল বন্ধ হয়ে যায় এবং চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও সেনাবাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে আবারও যান চলাচল স্বাভাবিক হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়ার জন্য নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ফটিকছড়ি থানার ওসি মোহাম্মদ রবিউল হোসাইন বলেন, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা ঘাতক বিআরটিসি বাসের চালককে আটক করেছি। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss