spot_img

২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

রোহিঙ্গা ক্যাম্পের শৌচাগারে মিলল পুলিশ সদস্যের মরদেহ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১৪ এপিবিএনের ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের শৌচাগার থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত সহকারী উপ পরিদর্শক (এএসআই) রুবেল হোসেন (৩১) ৫নং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত পুলিশ ক্যাম্পটিতে দায়িত্বরত ছিলেন। শনিবার (৮ আগস্ট) সকাল ৮টার দিকে শৌচাগারের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ক্যাম্পের নিয়মিত রোলকলে রুবেল হোসেনকে অনুপস্থিত পাওয়া যায়। এরপর ক্যাম্পের সহকর্মীরা তাকে সম্ভাব্য বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি।

পরদিন শনিবার সকালে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে শৌচাগারের দিকে গেলে সেটি ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকি ও ধাক্কাধাক্কির পরও সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে ভেতরে কাউকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ক্যাম্পের অন্যান্য পুলিশ সদস্যরা এগিয়ে এসে নিখোঁজ এএসআই রুবেলকে মেঝেতে অচেতন অবস্থায় দেখতে পান।

ঘটনাটি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে, ১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন, সংশ্লিষ্ট চিকিৎসক এবং উখিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে সবার উপস্থিতিতে শৌচাগারের দরজা কেটে ভেতরে প্রবেশ করে এএসআই রুবেল হোসেনের মরদেহ বের করে আনা হয়।

শৌচাগারের ভেতর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন, গোসলের তোয়ালে, টর্চ লাইট ও সিগারেট জব্দ করা হয়েছে।

১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজুল আমিন বলেন, চিকিৎসকের প্রাথমিক পর্যবেক্ষণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে স্বাভাবিক মৃত্যু বা স্ট্রোক মনে হলেও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি প্রয়োজনীয় প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss