spot_img

৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

অনলাইন ডেস্ক

সর্বশেষ

মিরসরাইয়ে লরির পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা লেগে চট্টগ্রামের মিরসরাইয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার অর্থনৈতিক অঞ্চল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তালাত মাহমুদ শুভ (২২) ও মো. ওমর (২১)। তারা দুজন বন্ধু ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে যাওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss