spot_img

২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনায় যুক্তরাষ্ট্রে আরো ২ বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে আরভাইন শহরে বসবাসকারী বাংলাদেশি নাজমুল হক চৌধুরী হেলাল (৬৭) করোনায় মৃত্যুবরণ করেন।

অন্যদিকে, গত ২১ ডিসেম্বর হাজী এসএম আব্দুস সালাম (৭০) নামের আরো এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তিনি লস অ্যাঞ্জেলেসের অদূরে অরেঞ্জ কাউন্টির গার্ডেন গ্রোভ সিটিতে বসবাস করতেন। তার দেশের বাড়ি সিরাজগঞ্জ জেলা সদরে।

ক্যালিফোর্নিয়ায় প্রায় শতাধিক প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। লস অ্যাঞ্জেলেসে এ যাবৎ চারজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss