spot_img

১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: একদিনে রেকর্ড মৃত্যু ৭৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ৭৪ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একই সময় করোনায় সংক্রমিত ছয় হাজার ৮৫৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

দেশে এখন পর্যন্ত ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৯ হাজার ৫২১ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর (সিডিসি) এবং রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুন ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss