spot_img

১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনাঃ চট্টগ্রামে আরও ৭ জনের মৃত্যু

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে চট্টগ্রামে মোট ৪৫২ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩০২ জনের দেহে। এদের মধ্যে ২২৬ জন নগরীর ও ৭৬ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৬ হাজার ৬৮২ জনে।

শনিবার (১৭ এপ্রিল) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ছয়টি ল্যাবে ১ হাজার ২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়।

আরো পড়ুনঃ করোনাঃ একদিনে মৃত্যু ১০০ ছাড়াল

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২১৭ জনের নমুনা পরীক্ষায় ৭৬ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৬১ জনের নমুনা পরীক্ষায় ৫০ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৭০ জনের নমুনা পরীক্ষায় ৯৩ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষায় ৩০ জনের দেহে করোনার অস্তিত্ব  মিলেছে।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৫৮ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জন ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৫ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের দেহে করোনার জীবাণু ধরা পড়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss