spot_img

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে করোনায় আরও ৪ জনের মৃত্যু

চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৪ জনের দেহে। এ নিয়ে চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫২৮ জনে। একইসঙ্গে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫০ হাজার ১৭৪ জনে।

রবিবার (২ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল শনিবার চট্টগ্রামের ৫টি ল্যাবে ৮৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৮৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। নতুন শনাক্তদের মধ্যে নগরের ৬৭ জন এবং বিভিন্ন উপজেলার ১৭ জন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৯০ জনের নমুনা পরীক্ষায় ৩০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৮৫ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

একই সময়ে শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩০৫ জনের নমুনা পরীক্ষায় ২৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩২ জনের নমুনা পরীক্ষায় ১০ জন ও মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৯ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss