spot_img

১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে করোনায় আরও ৪ জনের মৃত্যু

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ১৯১ জন। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা ৫৬৭ জনে দাঁড়াল এবং শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ২৮৪ জনে।

সোমবার (১০ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, রোববার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ২৩৫ নমুনা পরীক্ষায় ১৯১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ১৩৮ জন এবং উপজেলার ৫৩ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭১ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ছয়জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৩০ জন এবং শেভরন হাসপাতাল ল্যাবে ১৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

আরো পড়ুন: ‘বাংলাদেশ করোনার তৃতীয় ঢেউয়ের আভাস পাচ্ছে’

একই সময়ে ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৭ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২৯ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে সাতজন এবং মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে দুজনের শরীরে করোনা শনাক্ত হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss