spot_img

১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: চট্টগ্রামে আরও ৩৭ জন আক্রান্ত, মৃত্যু ১

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৭ জনের দেহে। এদের মধ্যে নগরে ২৭ জন এবং উপজেলায় ১০ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫১ হাজার ৮২৭ জনে।

সোমবার (১৭ মে) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

আরও জানা যায়, গতকাল রবিবার চট্টগ্রামের মোট ৭টি ল্যাবে ৩৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৭ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৪৬ জনের নমুনা পরীক্ষায় ৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১০৯ জনের নমুনা পরীক্ষায় ২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৪০ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৯ জনের নমুনা পরীক্ষায় ৫ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪৫ জনের নমুনা পরীক্ষায় ১৫ জন এবং চট্টগ্রাম মেডিকেল সেন্টার ল্যাবে ১৯ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

এদিন চট্টগ্রামে নতুন করে আরও একটি করোনা পরীক্ষার ল্যাব চালু করা হয়েছে। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হওয়া এই ল্যাবে প্রথম দিন ৪ জনের নমুনা পরীক্ষায় ২ জনের দেহে করোনার জীবাণু মিলেছে।

তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা হয় নি।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss