spot_img

১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: চট্টগ্রামে আরও দু’জনের মৃত্যু, শনাক্ত ১৬৮

চট্টগ্রামে করোনায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৬৮ জনের দেহে। এদের মধ্যে নগরে ১১৬ জন এবং উপজেলায় ৫২ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫২ হাজার ১৯১ জনে।

বৃহস্পতিবার (২০ মে) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের নয়টি ল্যাবে ১ হাজার ১৪৬টি নমুনা পরীক্ষা হয়। এদের মধ্যে ১৬৮ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

সিভিল সার্জন জানান, এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৫১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৬০ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৫২ জনের নমুনা পরীক্ষা করে ১১ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫৯ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।

আরো পড়ুন: হেফাজতের তিন নেতাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫২ জনের নমুনা পরীক্ষা করে ১২ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ২৪২ জনের নমুনা পরীক্ষা করে ২০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২১ জনের নমুনা পরীক্ষা করে ২ জন ও জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৭ জনের নমুনা পরীক্ষা করে ৭ জন ও মেডিকেল সেন্টার হাসপাতালে ১৭ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

এদিন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২৭ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss