spot_img

২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: চট্টগ্রামে আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ১৩৬

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩৬ জনের দেহে। এদের মধ্যে নগরের ৬৭ জন এবং উপজেলার ৬৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৫ হাজার ৯৮১ জনে।

রবিবার (২০ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে তথ্য জানা গেছে।

আরও জানা যায়, গতকাল শনিবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামে সাতটি ল্যাবে ৬৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩৬ জনের দেহে করোনার অস্তিত্ব মিলেছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৪০ জনের নমুনা পরীক্ষায় ৬৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৬৭ জনের নমুনা পরীক্ষায় ১৬ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮৭ জনের নমুনা পরীক্ষা করে ৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৭ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের দেহে করোনার জীবাণু ধরা পড়েছে।

এছাড়া জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৭ জনের নমুনা পরীক্ষা করে ১০ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ২২ জন এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

আরো পড়ুন: করোনা: একদিনে আরো ৬৭ মৃত্যু, শনাক্ত ৩০৫৭

তবে এদিন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনার জীবাণু ধরা পড়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss