spot_img

১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: একজনের মৃত্যুর দিনে চট্টগ্রামে শনাক্ত ২২৬

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২২৬ জনের দেহে। এদের মধ্যে ১৩১ জন নগরের ও ৯৫ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৬ হাজার ৩৯৭ জনে।

মঙ্গলবার (২২ জুন) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। আরও জানা যায়, গতকাল সোমবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৯৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২২৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৭ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৪২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১৩ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৮ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ২২ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে।

আরো পড়ুন: করোনা: একদিনে আরও ৭৮ মৃত্যু, শনাক্ত ৪৬৩৬

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৬ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১২ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৬ জন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss