spot_img

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রামেক করোনা ইউনিটে রেকর্ড ১৮ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে মারা গেছেন ১৮ জন। রামেকে এটিই একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে ২৪ দিনে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৬৩ জনে।

হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘন্টায় মৃত এ ১৮ জনের মধ্যে করোনা পজেটিভ ছিলেন ৮ জন। আর বাকি ১০ জন মারা গেছেন উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে রাজশাহীরই ১৩ জন। চাঁপাইনবাবগঞ্জের একজন এবং তিনজন নওগাঁর বাসিন্দা।

তাদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৮ জন নারী। গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৫৪ জন এবং ছাড়া পেয়েছেন ৪৩ জন। রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪০৪ জন। এদের মধ্যে ১৭২ জন করোনা আক্রান্ত রোগী।

তথ্যমতে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে জুন মাসের এ ২৪ দিনের মধ্যে গত ৪ জুন এবং ২৩ জুন দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয় ১৬ জনের। আর গত ১২ জুন মারা যান সর্বনিম্ন ৪ জন। কিন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হলো। হাসপাতালটির করোনা ইউনিটে বর্তমানে মোট বেড সংখ্যা ৩৫৭।

আরো পড়ুন: ৫৪ দিন পর করোনায় আক্রান্ত হয়ে দেশে সর্বোচ্চ মৃত্যু

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করে বলেন, আগেরদিন ১৬ জন মারা গেলেও সর্বশেষ ২৪ ঘণ্টায় তা ছাড়িয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে সর্বোচ্চ মৃত্যু। রোগীও বেড়েছে অনেক।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss